সাম্প্রতিক বিভিন্ন জনমুখী কর্মসূচি, আন্দোলন,সভা-সমাবেশে আমার সক্রিয় অংশগ্রহণের আলোকচিত্রের একটি আর্কাইভ।
জুলাই গণ-অভুথ্যান
চব্বিশের জুলাই গণ-অভুথ্যান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এটি ছিল দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের এক চূড়ান্ত রূপ। সাধারণ শিক্ষার্থী ও আপামর জনতার এই গণ-অভ্যুত্থান আমাদের দীর্ঘদিনের গণতন্ত্র রক্ষার আন্দোলনকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। রক্তক্ষয়ী সংঘাত আর সীমাহীন ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় দেশের মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারের পথ সুগম করেছে। এটি অন্যায় ও শোষণের বিরুদ্ধে এক আপসহীন সংগ্রামের প্রতীক, যা প্রতিটি বাংলাদেশিকে মাথা উঁচু করে বাঁচার প্রেরণা যোগায়। এই ঐতিহাসিক গণ-আন্দোলনের চেতনাকে ধারণ করেই আমরা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে চলছি।
অংশগ্রহণের বিবরণী
চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রশিবির কর্তৃক ছাত্রদলের নেতাকর্মীদের উপর বর্বরোচিত আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে
মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের পক্ষ থেকে ইনস্টিটিউট শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত ঢাকা ১৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর ভাইয়ের পক্ষে প্রচারণায় ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত ঢাকা ১৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর ভাইয়ের পক্ষে প্রচারণায় ।
তারেক রহমানের ঢাকা ১৮ নির্বাচনে সমাবেশে
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
ইতিহাসের মহা নায়ক জনাব তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তনে
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান ভাইয়ের নেতৃত্বে আনন্দ মিছিল।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত “বিজয়ের পতাকা মিছিল” এ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, সাবেক এম.পি. জননেতা জনাব নাসিরুদ্দিন আহম্মেদ পিন্টু ভাইয়ের হত্যাকারী আইজিপি বাহারুল আলম এর অপসারন ও বিচারের দাবীতে শাহাবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশে।
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি'র উদ্যোগে নয়াপল্টন থেকে কাওরান বাজার পর্যন্ত র্যালীতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল
বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত ২০২৫-২০২৬ সেশনে ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের তথ্য ও সেবা দিয়ে সার্বিক সহযোগিতায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিজয় র্যালীতে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে— বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত শাহবাগে ঐতিহাসিক ছাত্র সমাবেশে
বিভিন্ন কায়দায় ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করার জন্য অনলাইন ও বিভিন্ন মিডিয়ায় মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে আজ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে উত্তাল শাহবাগ
মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে “শ্রমিক জনতার সমাবেশ” এ
ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ কে সন্ত্রাসী গ্যাং কর্তৃক নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল
গাজা ও রাফায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ
ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বিধি সংশোধন এবং ক্রাফট ইনস্ট্রাক্টরদের করা মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রথম প্রহরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউ ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ক্যাম্পাসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ