আমরা অনেকেই আইটি সেক্টরে পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সঠিক গাইডলাইনের অভাবে RPL (Recognition of Prior Learning) অ্যাসেসমেন্ট দিতে ভয় পাই। অনেকেই জানি না যে পরীক্ষা পদ্ধতি কেমন হবে কিংবা পরীক্ষায় ঠিক কী কী আসবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) এবং NSDA-এর অধীনে IT Support Service Level 3 (Skilled Worker)-এর ওপর একটি নির্ভুল, গোছানো এবং বাস্তবমুখী সিলেবাস ও রোডম্যাপ নিচে বিস্তারিত তুলে ধরা হলো।
১. প্রাথমিক ধারণা (RPL ও Level 3 কী?)
পরীক্ষায় বসার আগে আমাদের এই ব্যবস্থার মূল ভিত্তি ও পদবি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি:
RPL (Recognition of Prior Learning)
আপনার পূর্বের কাজের অভিজ্ঞতা, কর্মদক্ষতা বা অনানুষ্ঠানিক শিক্ষাকে সরকারি সনদের মাধ্যমে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া। কোনো প্রাতিষ্ঠানিক কোর্স না করেই সনদের সুযোগ।
IT Support Service
কম্পিউটার হার্ডওয়্যার, প্রয়োজনীয় অপারেটিং ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলেশন, নিখুঁত ট্রাবলশুটিং এবং লোকাল নেটওয়ার্কিং ব্যবস্থাপনার মাধ্যমে ইউজারদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়া।
Level 3 (Skilled Worker)
BNQF (Bangladesh National Qualifications Framework) অনুসারে লেভেল ৩ সনদধারী একজন ব্যক্তি "দক্ষ কর্মী" বা "Skilled Worker"। তিনি স্বাধীনভাবে আইটি সাপোর্টের মূল কাজগুলো করতে সক্ষম।
২. CBT অ্যাসেসমেন্ট মোড (3 Modes of Assessment)
CBT (Competency-Based Training & Assessment) কাঠামোতে একজন পরীক্ষার্থীকে মূলত ৩টি মোড বা ধাপের মুখোমুখি হতে হয়: Written (লিখিত), Demonstration (ব্যবহারিক) এবং Oral (মৌখিক)।
ক. লিখিত পরীক্ষা (Written/Theory)
সময়: ১ ঘণ্টাএই অংশে আইটি সাপোর্ট থিওরি, কম্পিউটার আর্কিটেকচার ও পেরিফেরালস, অপারেটিং সফটওয়্যার এবং বেসিক নেটওয়ার্কিং-এর মূল বিষয়গুলোর ওপর প্রশ্ন আসে।
খ. ব্যবহারিক পরীক্ষা (Demonstration/Practical)
এটি পুরো পরীক্ষার সবচেয়ে ভাইটাল পার্ট। এখানে পরীক্ষার্থীকে নিজ হাতে ৪টি নির্দিষ্ট প্র্যাকটিক্যাল জব (Jobs) নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করে অ্যাসেসরকে দেখাতে হবে:
Job 1: Computer Applications (Word, Excel, PowerPoint)
১ ঘণ্টা ৩০ মিনিট- MS Word: প্রশ্ন অনুযায়ী একটি প্রফেশনাল জীবনবৃত্তান্ত (CV) বা যেকোনো অফিশিয়াল ভাউচার তৈরি করা।
- MS Excel: একটি স্টুডেন্ট রেজাল্ট শিট, ইলেকট্রিসিটি বিল অথবা ক্যাশ মেমো প্রস্তুত করা। এখানে অবশ্যই বেসিক এবং কন্ডিশনাল ফাংশন যেমন:
total, average, maximum, min, small, large, count, counta, countif, sumif, averageif, if-else, and, orএর নিখুঁত ব্যবহার দেখাতে হবে। - MS PowerPoint: ৭ থেকে ৮টি স্লাইডের একটি ডাইনামিক প্রেজেন্টেশন তৈরি, যেখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, গ্রাফ অ্যান্ড চার্ট, স্মার্টআর্ট, ইমেজ এবং ভিডিও ক্লিপ যুক্ত করার দক্ষতা যাচাই করা হবে।
Job 2: PC Hardware (Disassemble & Assemble)
১ ঘণ্টাঅ্যাসেসর আপনাকে একটি সচল রানিং পিসি ক্লিয়ারলি খুলে ফেলতে (Disassemble) বলবেন। খোলার পর প্রতিটি কোর কম্পোনেন্টের (যেমন- RAM, Processor, Hard Disk, Motherboard ইত্যাদি) নাম একটি ছোট কাগজে লিখে রাখতে হবে। এরপর আবার সেই পার্টসগুলো দিয়ে সঠিকভাবে পিসিটি অ্যাসেম্বল (Assemble) করে পাওয়ার অন করে সচল করে দেখাতে হবে।
Job 3: OS Installation, Application Software & Backup/Restore
১ ঘণ্টা ৩০ মিনিট- OS Install: পেনড্রাইভে যেকোনো উইন্ডোজ ওএস (Windows OS) বুট করে তা পিসিতে ক্লিন ইনস্টল ও কনফিগার করা। (অনেক সময় পরীক্ষক সময় বাঁচাতে বুট প্রসেস মৌখিকভাবে জিজ্ঞেস করে স্কিপ করতে পারেন, তবে সম্পূর্ণ প্রসেস জানা আবশ্যক)।
- Utility Software: প্রশ্নে উল্লেখিত প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন (যেমন- Microsoft Office, বিজয় ৫২, WinRAR, বা বিভিন্ন অ্যান্টিভাইরাস) ডাউনলোড বা সোর্স থেকে কপি করে ইনস্টল ও কনফিগার করা। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সেন্টারের লোকাল শেয়ার বা পেনড্রাইভে থাকে, সেখান থেকে কপি-পেস্ট করে সেটআপ করতে হবে।
- Backup & Restore: ফাইল ব্যাকআপ বা ফুল সিস্টেম ব্যাকআপ নেওয়া। প্র্যাকটিক্যালি আপনাকে কোনো ফাইল ব্যাকআপ নিয়ে মূল ফাইলটি ডিলিট করতে হবে, এবং পরবর্তীতে ব্যাকআপ সোর্স থেকে তা সাকসেসফুলি রিস্টোর করে দেখাতে হবে।
Job 4: Basic Networking (Cable Making, File & Printer Sharing)
৪৫ মিনিটএটি তুলনামূলক জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখানে নেটওয়ার্কিংয়ের ফিল্ড ওয়ার্ক যাচাই করা হয়:
- ক্যাবল মেকিং: ক্রিপিং টুলের সাহায্যে ৪টি RJ-45 কানেক্টর ব্যবহার করে একটি নিখুঁত Straight-Through Cable পাঞ্চ করে তৈরি করা।
- ফাইল ও প্রিন্টার শেয়ারিং: তৈরি করা ক্যাবল দিয়ে দুই বা ততোধিক পিসিকে লোকাল নেটওয়ার্ক সুইচের মাধ্যমে কানেক্ট করা, আইপি কনফিগার করা এবং সাকসেসফুলি ফাইল শেয়ার করে দেখানো। একই সাথে সুইচে সংযুক্ত একটি প্রিন্টারকে নেটওয়ার্কের সব পিসি থেকে অ্যাক্সেস ও শেয়ারিং নিশ্চিত করে প্রিন্ট আউট দিয়ে দেখাতে হতে পারে।
গ. মৌখিক পরীক্ষা (Oral/Viva)
আপনার দেওয়া লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক জবের (যেমন এক্সেলের ফর্মুলা, ওএস ব্যাকআপের নিয়ম কিংবা নেটওয়ার্কিং প্রোটোকল) ওপর ভিত্তি করেই অ্যাসেসর সরাসরি ভাইভাতে প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন।
৩. পরীক্ষার আগে যা অবশ্যই মাথায় রাখবেন (Tips for Candidates)
পরীক্ষায় নিশ্চিতভাবে 'Competent' বা পাস করার জন্য এই ৩টি গুরুত্বপূর্ণ টিপস মনে রাখুন:
COUNTIF, SUMIF, বা লজিক্যাল IF-ELSE স্ট্রাকচারগুলো ল্যাবে বা বাসায় ভালোমতো প্র্যাকটিস করে যান। সিনট্যাক্স ভুল হলে ডেটা আউটপুট আসবে না।